জার্মান বাংলা প্রেস ক্লাবের হেলাল এজেএইচআরএফ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’২৫ এর জন্য মনোনীত

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

জার্মানি প্রতিনিধি

Manual2 Ad Code

জার্মান-বাংলা প্রেসক্লাব ইভি এর বর্তমান সভাপতি ও চ্যানেল আই এর জার্মানির ফরেন স্পেশাল করেসপন্ডেন্ট সাংবাদিক হাবিবুর রহমান হেলাল একজন প্রতিভাবান ব্যক্তিত্ব, যিনি প্রবাসে থেকেও বাংলাদেশ ও ইউরোপের সাংবাদিকতাকে সমৃদ্ধ করেছেন এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি প্রবাসী বাংলাদেশি সমাজের একজন নেতৃত্বস্থানীয় সাংবাদিক এবং সংগঠক।

Manual4 Ad Code

হাবিবুর রহমান হেলালের জন্ম বাংলাদেশের হবিগঞ্জ জেলায়, পিতা ফরিদ উদ্দিন চৌধুরী এবং মাতা রহিমা খাতুনের ঘরে। তাঁর শৈশব ও বেড়ে ওঠা চট্টগ্রামে কেটেছে, যেখানে তিনি চট্টগ্রাম কমার্স কলেজে পড়াশোনা করেন এবং পারিবারিক ব্যবসা ‘হেলাল মোটরস’-এ বাবাকে সহযোগিতা করেন। পরবর্তীতে তিনি ঢাকা কমার্স কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। ১৯৮৫ সালে তিনি জার্মানিতে পাড়ি জমান এবং সেখানে নতুন জীবন শুরু করেন।

Manual8 Ad Code

ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার প্রতি গভীর আগ্রহ তাঁকে নব্বই দশক থেকে ইউরোপের সাংবাদিকতায় সক্রিয়ভাবে যুক্ত করে তোলে। আজ প্রায় চার দশক ধরে তিনি বাংলাদেশি সাংবাদিকতার এক পরিচিত মুখ। বর্তমানে তিনি চ্যানেল আই জার্মানির ফরেন স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একইসাথে ইউরোপিয়ান নিউজ এজেন্সি-র সাংবাদিক হিসেবেও কাজ করছেন। তাঁর কাজের মাধ্যমে বাংলাদেশি প্রবাসীদের সাথে মাতৃভূমির যোগাযোগ সুদৃঢ় হয়েছে।

সাংবাদিকতার পাশাপাশি সংগঠন ও নেতৃত্বের ক্ষেত্রেও তিনি অনন্য। বর্তমানে তিনি ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইবিজেএ) (European Bangla Journalists Association – EBJA)-এর সভাপতি এবং জার্মান-বাংলা প্রেসক্লাব, ইভি (German-Bangla Presseclub e.V.)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব (All European Bangla Press Club)-এর সভাপতি ছিলেন। তাঁর নেতৃত্ব প্রবাসী সাংবাদিক সমাজে ঐক্য, দক্ষতা এবং শক্তিশালী যোগাযোগ তৈরি করেছে।

সাংবাদিকতার বাইরে তিনি Hyatt Regency Mainz-এ কর্মরত আছেন, যেখানে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। প্রবাসে থেকেও মাতৃভূমি বাংলাদেশের প্রতি তাঁর টান এবং দায়িত্বশীলতা অসাধারণ। প্রবাসী বাংলাদেশি সমাজকে একত্রিত করা, দেশের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখা এবং সাংবাদিকতার মাধ্যমে সত্য ও দায়িত্বশীলতার বার্তা পৌঁছে দেওয়াই তাঁর জীবনের মূল লক্ষ্য।

এই সম্মাননা হাবিবুর রহমান হেলালের দীর্ঘদিনের নিরলস শ্রম, সততা, নেতৃত্ব ও সাংবাদিকতার প্রতি অনুরাগের এক গৌরবময় স্বীকৃতি। তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। তাঁর মতো ব্যক্তিত্ব প্রবাসী সমাজের জন্য অনুপ্রেরণা।
ইতমধ্যে জার্মানি ও বাংলাদেশের নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে।
সবকিছু ঠিক থাকলে এশিয়ান জার্নালিস্ট ও হিউম্যান রাইটস এর ব্যানারে আসছে ১৬ ডিসেম্বর ঢাকার বিজয়নগরের হোটেল ৭১ এর বলরুমে অন্যান অতিথিদের সঙ্গে সংবর্ধনার মাধ্যমে তাঁর হাতে সম্মাননা তুলে দেয়া হবে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • জার্মান বাংলা প্রেস ক্লাবের হেলাল এজেএইচআরএফ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড'২৫ এর জন্য মনোনীত
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code