জায়েদের সঙ্গে অভিনয়ের প্রস্তাবে ইধিকার ‘হ্যাঁ’

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করে এদেশে পরিচিত পান ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিমেনায় শাকিবের সঙ্গে জুটি বাঁধার পর একাধিকবার ঢাকায় পা রেখেছন তিনি।

Manual4 Ad Code

এসবের মাঝেই রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন ইধিকা। যেখানে তাকে অভিনেতা জায়েদ খান প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয়। ইধিকাকে জিজ্ঞেস করা হয়, জায়েদ খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেলে করবেন কি না? এর জবাবে অভিনেত্রী বলেন, ডেফিনেটলি! প্রস্তাব আগে পাই, তারপরে ভেবে দেখবো।

Manual7 Ad Code

ইধিকার কথায় স্পষ্ট, জায়েদ খানের সঙ্গে পর্দায় কাজ করার সুযোগ পেলে অবশ্যই করবেন তিনি। তবে একটু ভেবেও দেখবেন।

এদিকে ওপার বাংলার এই অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়, জায়েদ খানকে চেনেন কি না? জবাবে ইধিকা জানান, অবশ্যই চিনি। কেন চিনবো না? তার প্রচুর নিউজ আমি দেখেছি। তিনি তো বেশ পরিচিত। আমাদের কলকাতার সায়ন্তিকা দিদির সঙ্গেও অভিনয় করেছেন। তখনও প্রচুর নিউজ দেখেছি।

Manual3 Ad Code

প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয়ের পর বাংলাদেশি বেশ কিছু সিনেমায় কাজের বিষয়ে কথা চলছে ইধিকার। খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code