জিম্বাবুয়ে দলকে শুভেচ্ছা জানালেন শহীদ আফ্রিদি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্কঃ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচে হেরে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পথ কঠিন করে তুলেছে পাকিস্তান দল। ভারতের বিপক্ষে পরাজয়ের পর বাবর আজমের দল হেরেছে জিম্বাবুয়ের বিপক্ষেও। ১৩০ রানের স্বল্প পুঁজি নিয়েও পাকিস্তানকে রীতিমতো কাঁদিয়ে ছেড়েছে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত এক রানের জয় পায় ক্রেইগ আরভিনের দল।

Manual6 Ad Code

বাবর আজমদের এমন লজ্জাজনক হারের দিনে জিম্বাবুয়ে দলের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। আর জিম্বাবুয়ের জয়কে মোটেও অঘটন নয়, বরং চ্যাম্পিয়নের মতো লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন পাক সাবেক এই অধিনায়ক।

ম্যাচশেষে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আফ্রিদি লেখেন, আমি এই ফলাফল মোটেই হতাশাজনক বলব না। যারা ম্যাচ দেখেছে, তারা জানে জিম্বাবুয়ে প্রথম বল থেকেই দারুণ ক্রিকেট খেলেছে। দেখিয়েছে ব্যাটিং পিচেও কী করে এত অল্প রান ধরে রেখে জেতা যায়। জয়ের জন্য জিম্বাবুয়ে ক্রিকেটকে শুভেচ্ছা। তারা প্যাশন ও কঠোর পরিশ্রম দেখিয়েছে।

Manual5 Ad Code

তবে পাকিস্তানের হারের পর বাবর আজমদের সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। শোয়েব আখতার টুইটারে লিখেছেন, ‘খুব ভদ্রভাবে বললে, এটা অত্যন্ত বিব্রতকর।’

Manual3 Ad Code

পাকিস্তানের সাবেক পেসার মোহম্মদ আমির প্রশ্ন তুলেছেন দল নির্বাচন নিয়ে। তিনি দল নির্বাচনে ভুল হয়েছে বলেও দাবি করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code