

ডেস্ক রিপোর্ট, ঢাকা: জিলকদ শব্দের অর্থ স্থির হওয়া বা বিশ্রাম নেওয়া। জিলকদ মাসকে বিশ্রামের মাস বলা হয়, কেননা এ মাসের আগের চার মাস ও পরের দুই মাস ইবাদতে ব্যস্ত থাকতে হয়।এ কারণে জিলকদ মাসে মুসলিম উম্মাহ বিশ্রামের সুযোগ পায়। জিলকদ মাসেরও বেশ কিছু আমল রয়েছে। জিলকদ মাসের পর জিলহজ মাস। তাই এ মাসে হজ ও কোরবানির প্রস্তুতি নেওয়া ভালো। এছাড়া জিলহজ ও মহররম মাসের প্রস্তুতি হিসেবে নফল রোজা করা। এ মাসের ১, ১০, ২০, ২৯ ও ৩০ তারিখে নফল রোজা পালন করা। জিলকদ মাসে রোজা পালন করা। এ মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে আইয়ামে বিদের রোজা রাখা। প্রত্যেক শুক্রবার নফল রোজা পালন করা। এছাড়াও প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার সুন্নতে নববি রোজা রাখা।