জি-২০ বৈঠক থেকে রুশ পররাষ্ট্রমন্ত্রীর ওয়াক আউট

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: বিশ্বের অগ্রসর অর্থনীতির বিশটি দেশের জোট জি-২০ এর বৈঠক থেকে ওয়াক আউট করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বৈশ্বিক খাদ্য সংকটের জন্য ইউক্রেনে রাশিয়ার আক্রমণ দায়ী নয় এবং রাশিয়াকে বিচ্ছিন্ন করতে জারি করা নিষেধাজ্ঞা হলো যুদ্ধের ঘোষণার মতো, বলার পর বৈঠক থেকে তিনি বের হয়ে যান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

Manual2 Ad Code

শুক্রবারের বৈঠকটি ছিল ইউক্রেনে আক্রমণ শুরুর পর পশ্চিমা নেতাদের সঙ্গে ল্যাভরভের প্রথম মুখোমুখি বৈঠক। এখানে তিনি পশ্চিমাদের বিরুদ্ধে উন্মত্ত সমালোচনার অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন, মস্কোর পদক্ষেপ ছিল ন্যায়সঙ্গত।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code