জি-৭ সম্মেলন : ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন অ্যাঞ্জেলা মার্কেল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংস্থা গ্রুপ অব সেভেন (জি-৭) এর আসন্ন সম্মেলনে এবার উপস্থিত থাকবেন না জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।

Manual4 Ad Code

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, জুনের শেষে ওয়াশিংটনে জি-৭ সম্মেলনে অংশগ্রহণের জন্য অ্যাঞ্জেলা মার্কেলকে আমন্ত্রণ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অ্যাঞ্জেলা মার্কেল সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন।

Manual4 Ad Code

 

এ বিষয়ে জার্মান সরকারের মুখপাত্র স্টেফেন সেইবের্ট বলেন, চ্যান্সেলর প্রেসিডেন্ট ট্রাম্পকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে বৈশ্বিক মহামারির এমন পরিস্থিতিতে সকল কিছু বিবেচনা করে তিনি ওয়াশিংটনে যেতে রাজি হননি।

তবে পরিস্থিতি পরিবর্তন হলে সিদ্ধান্ত পুন:বিবেচনা করা হবে বলে জার্মান সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code