জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করে গেজেট প্রকাশ করতে হবে: হাইকোর্ট

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

সরকারের যথাযথ কর্তৃপক্ষকে জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করে তা গেজেট আকারে প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই সংক্রান্ত এক রিট আবেদনের প্রেক্ষিতে জারি করা রুল নিষ্পত্তি আজ সোমবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসে; তার সঙ্গে ছিলেন আইনজীবী সঞ্জয় মন্ডল। ওষুধ প্রস্তুত মালিক সমিতির পক্ষে ছিলেন আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির।

Manual4 Ad Code

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ১৯৯৩ সালে ৭৩৯টি ওষুধের দাম নির্ধারণ করে গেজেট প্রকাশ করে সরকার। পরে ১১৭টি ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা রেখে ১৯৯৪ সালের ২৬ ফেব্রুয়ারি সার্কুলার ইস্যু করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

Manual1 Ad Code

ওই সার্কুলারের বৈধতা চ্যালেঞ্জ করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ২০১৮ সালে রিট করা হয়। ওই সময় প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। এখন রুল নিষ্পত্তি করে রায় দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

ডেস্ক: এস

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code