জুনের মাঝামাঝি থেকে ফেরানো হবে ছুটিতে থাকা প্রবাসীদেরঃ স্বাভাবিক জীবনে ফিরছে আরব আমিরাত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

মাহবুবুর রহমান, সংযুক্ত আরব আমিরাত থেকেঃ

করোনায় লকডাউন শিথিল করেছে বেশির ভাগ দেশ। বড় বড় শহরগুলোতে চলছে গাড়ি, রাস্তায় বেরিয়েছে মানুষ। অফিস, রেস্টুরেন্ট, দোকানপাট খুলছে স্বাস্থ্য সতর্কতা মেনে। কর্মচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে। দেশে দেশে খুলে দেওয়া হয়েছে পার্ক, পর্যটন। বিমানবন্দর, সীমান্তে বিধিনিষেধও তুলে নিতে শুরু করেছে অনেক দেশ। জুনের মাঝামাঝিতে বেশির ভাগ দেশই পর্যায়ক্রমে লকডাউন তুলে নিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে যাচ্ছে। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব মেনে চলার আদেশ থাকবে। কর্মচাঞ্চল্য ফিরে আসায় প্রাণ ফিরতে শুরু করেছে করোনার সঙ্গে লড়াইয়ে থাকা বড় দেশগুলোর প্রধান শহরগুলোতে।

Manual1 Ad Code


সংযুক্ত আরব আমিরাতে প্রথম করোনা রুগী সনাক্ত হয় জানুয়ারির ২৯ তারিখে। উহান থেকে ফেরা একজনের শরীরে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত করেন চিকিৎসকরা। তার পর থেকে দেশটি কঠোর স্বাস্থ্য বিধিনিষেধ জারি করে। বন্ধ করে দেওয়া হয় স্কুল কলেজে ও ধর্মীয় উপাসনালয়। রাজধানী আবুধাবি সহ পুরো দেশে রাত ৮টা থেকে ভোর ৬টা কারফিউ জারি করা হয়। এই সময় চলে জীবানু নিস্ক্রিয় করন কাজ। প্রতিরাতে ৭৫ হাজার লিটার জীবানু নাষক স্প্রে করা হয়। বানিজ্যিক রাজধানী দুবাইয়ে জারিকরা হয় ২৪ ঘন্টা কারফিউ। এই সময় দেশটি জোর দেয় নিয়মিত করোনা সনাক্তে টেস্ট বাড়ানোর কাজে। বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ ২১ লক্ষ ১৫ হাজার ৬৩৬ জন মানুষকে কবিড ১৯ টেস্ট করা হয়৷  দুবাইয়ে ঘনবসতি পূর্ণ এলাকায় ঘরে ঘরে গিয়ে করোনা টেস্ট করা হয়। ৩১ মে পর্যন্ত দেশটিতে মোট করোনা রুগীর সংখ্যা দাড়ায় ৩৪৫৫৭ জন তন্মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৭৯৩২ জন মৃত্যুর সংখ্যা ২৬৪ জন।  এ পর্যন্ত ১০ জন বাংলাদেশীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
২৭ মে থেকে দুবাইয়ে লকডাউন শিথিল করা হয়। খুলে দেওয়া হয় ব্যবসা প্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্র গুলো। তবে এই সময় কঠোর স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়। দুবাইয়ে এখনো রাত ১১টা থেকে ভোর ৬টা এবং রাজধানী আবুধাবি সহ পুরো দেশে রাত ১০ টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি আছে। চলছে মসজিদ খউন্মুক্তকরনের পূর্ব প্রস্তুতি।
এদিকে বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে শুরু হয়েছে নিবন্ধনের কাজ।  ১ জুন থেকে ফিরতে শুরু করবেন আটকে পড়া প্রবাসী পারিবারের সদস্যরা। এর পর প্রর্যায় ক্রমে ফেরানো হবে ছুটিতে থাকা প্রবাসীদের।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code