

জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলামকে বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়েছে। ৬ জুন রবিবার দুপুর ১ টায় অধ্যাপক মিলনায়তনে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফরহাদ আহমেদ এর সভাপতিত্বে এবং শিক্ষক পরিষদের সম্পাদক হিরন্ময় দেব এর উপস্থাপনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – কলেজ প্রতিষ্ঠাতা ও জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। এ সময় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মুয়াজ্জিন হোসেন, নাছরিন পপি, মোহাঃ আব্দুল হাই, প্রভাষক মুজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কলেজ রোভারের আয়োজনে অতিথি ও শিক্ষকমন্ডলী “সবুজ ক্যাম্পাস” অভিযানের অংশ হিসেবে কলেজের আইসিটি ভবন সম্মুখে ফলদ বৃক্ষ রোপণ করেন। – সংবাদ বিজ্ঞপ্তি