জুড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থীর ওপর হামলার, আটক ১

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলী হোসেনের ওপর হামলা করা হয়েছে। আহত অবস্থায় প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।

Manual6 Ad Code

এ ঘটনায় একজনকে আটকও করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Manual7 Ad Code

আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নির্বাচনী প্রচারণার সময় এই ঘটনা ঘটে। ইতিমধ্যে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আহত চেয়ারম্যান পদপ্রার্থীর অভিযোগ—কাপ-পিরিচ প্রতীকে চেয়ারম্যান প্রার্থী কিশোর রায় চৌধুরী মনি ও পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনফর আলীর নির্দেশে সাইদুল, মুহিব, সোহেলের নেতৃত্বে তাঁর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ সময় আলী হোসেন নামে একজন তাঁকে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করে।

Manual2 Ad Code

তার দাবি, চেয়ারম্যান প্রার্থী আলী হোসেনসহ আরও তিনজন ঘোড়া প্রতীক চেয়েছিলেন। প্রতীক বরাদ্দের দিন এই বিষয়টি নিয়ে অনেক হট্টগোল হয়। একাধিক প্রার্থী হওয়ায় লটারির মাধ্যমে আলী হোসেন ঘোড়া প্রতীক পান। তিনি ঘোড়া প্রতীক পাওয়ায় তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে অপর চেয়ারম্যান প্রার্থী কিশোর রায় চৌধুরী মনি ও পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনফর আলীর নির্দেশে এই সন্ত্রাসী আক্রমণ সংঘটিত করা হয়েছে।

এ দিকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান প্রার্থী আলী হোসেনকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করা হচ্ছে।

Manual3 Ad Code

হামলার বিষয়ে জানতে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কিশোর রায় চৌধুরী মনির মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও সংযোগটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ‘এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code