জেনে নিন পনির সংরক্ষণের ৬ টিপস

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: পৃথিবীতে বিভিন্ন ধরনের পনির পাওয়া যায়। সুস্বাদু পনির সঠিকভাবে সংরক্ষণ করলে অনেকদিন পর্যন্ত রেখে খাওয়া সম্ভব। অনেকেই প্লাস্টিকে মুড়ে পনির সংরক্ষণ করেন। কেউবা পানিতে ভিজিয়ে রেখে দেন। এগুলো কোনোটাই সঠিক পদ্ধতি না। জেনে নিন কীভাবে পনির সংরক্ষণ করলে স্বাদ ও পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকবে দীর্ঘদিন।  পনির যত তাড়াতাড়ি খাবেন, ততই ফ্রেশ স্বাদ পাবেন। ফ্রিজে রাখার আগে একটি কাগজের লেবেলে পনিরের ধরন ও তারিখ লিখে রাখুন। এতে কতদিন আগে কেনা সেটা বোঝা যাবে।

চিজ ব্যাগ কিংবা চিজ পেপারে রাখুন পনির। এতে পনির অনেকদিন পর্যন্ত ভালো থাকবে।

Manual8 Ad Code

প্লাস্টিকে মুড়ে রাখবেন না। প্লাস্টিকে রাখলে পর্যাপ্ত বাতাসের অভাবে দ্রুত নষ্ট হয়ে যাবে পনির।

সামান্য অলিভ অয়েল ব্রাশ করে মুখবন্ধ পাত্রে ফ্রিজে রাখতে পারেন পনির।

Manual6 Ad Code

চিজ পেপারের বদলে ওয়াক্স অথবা পার্চমেন্ট পেপারে মুড়ে রাখলেও পনির অনেকদিন পর্যন্ত ভালো থাকবে।

Manual1 Ad Code

কটেজ চিজ সংরক্ষণের ক্ষেত্রে ১ কাপ পানিতে ১ টেবিল চামচ লবণ মিশিয়ে এর মধ্যে রেখে দিন চিজ। একদিন পর পর এই দ্রবণ বদলে দিতে হবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code