জৈন্তাপুরে সাংবাদিক সাব্বিরের উপর হামলা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

জৈন্তাপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সিলেট মিরর পত্রিকার জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি রেজওয়ান করিম সাব্বিরের উপর হামলা করেছে জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসিম।

Manual3 Ad Code

মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে জৈন্তাপুর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় সাংবাদিক রেজওয়ান করিম সাব্বিরকে চিকিৎসার জন্য জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

জানা যায়, সাংবাদিক সাব্বির বিকাল বেলা সহকর্মীদের সাথে হাটতে বের হয়েছিলেন। জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সামন দিয়ে যাওয়ার সময জৈন্তাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগীর সংবাদ প্রকাশ করার জের ধরে আবুল হাসিম ও রেজওয়ান করিম সাব্বিরের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবুল হাসিম সাংবাদিক সাব্বিরের উপর হামলা চালায় তখন স্থানীয়রা এসে তাদেরকে সরিয়ে দেয়। স্কুলের সামনে এলাকাবাসী তাদের সরিয়ে দিলেও আবুল হাসিমের ক্ষোভ মিটেনি। তাই আবার স্টেশন বাজারে এসে ২য় দফায় তার উপর অতর্কিত হামলা চালায়। এতে সাংবাদিক সাব্বির মারাত্মকভাবে আহত হন।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, খবর পেয়েছি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual6 Ad Code

এ ঘটনায় জৈন্তাপুর প্রেসক্লাব, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code