জ্বালানি সরবরাহে নিষেধাজ্ঞা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: মিয়ানমারের জান্তা সরকারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরও বিস্তৃত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার এতে অন্তর্ভুক্ত করা হয়েছে দেশটির যুদ্ধবিমানে জ্বালানি (জেট ফুয়েল) সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তি ও বিদেশি কোম্পানিকে। সাধারণ নাগরিকের ওপর জান্তা সরকারের বিমান হামলার কথা উল্লেখ করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন ট্রেজারি বিভাগ।

Manual1 Ad Code

নতুন এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন দুই ব্যক্তি। তারা হলেন খিন ফিউ উইন এবং জাও মিন তুন। এছাড়া এই দুই ব্যক্তির সঙ্গে যুক্ত তিনটি কোম্পানিকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

এই কোম্পানিগুলোর মধ্যে একটি হলো সিঙ্গাপুরভিত্তিক ‘শোন এনার্জি’। যারা মূলত মিয়ানমারের যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহ করতো। অপরটি দুটি কোম্পানি হলো ‘পিইআই এনার্জি’ এবং ‘পিইআইএ এনার্জি’।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code