জয়ের ছবির দুই নায়িকা চূড়ান্ত

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual8 Ad Code

উপস্থাপনা দিয়ে নতুন করে আলোচনায় আসেন একসময়ের অভিনয়শিল্পী শাহরিয়ার নাজিম জয়। গত সপ্তাহে প্রথম আলোকে জানিয়েছিলেন, ‘পাপ কাহিনী’ নামে নতুন একটি ছবি পরিচালনা করতে যাচ্ছেন তিনি। আর এ সপ্তাহে জানালেন, নতুন ছবির জন্য দুজন নায়িকা চূড়ান্ত হওয়ার খবরও। জয় পরিচালিত নতুন ছবির দুই নায়িকা হলেন সোহানা সাবা ও তমা মির্জা।

‘পাপ কাহিনী’ জয় পরিচালিত তিন নম্বর ছবি। জানালেন, তাঁর পরিচালনায় তৃতীয় ছবি হচ্ছে ‘পাপ কাহিনী’। এর আগে তিনি নির্মাণ করেছেন ‘প্রার্থনা’ ও ‘অর্পিতা’ নামে দুটি ছবি। নতুন ছবির শুটিং শুরু করবেন ২৮ এপ্রিল। এর মধ্যেই প্রায় সবকিছুই চূড়ান্ত করেছেন। জয় নিজেও অভিনয় করবেন, তবে নায়কের ভূমিকায় নয়। এখানে তাঁকে দেখা যাবে বাস্তব জীবনের মতোই একজন টিভি উপস্থাপকের চরিত্রে। অন্যদিকে সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম। তাঁর চরিত্রটি হবে চলচ্চিত্র প্রযোজকের।

Manual3 Ad Code

‘পাপ কাহিনী’ সিনেমার পরিচালনা ছাড়াও এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন জয়। তিনি বলেন, ‘আমার এবারের গল্পটা মিডিয়ার দুই সেলিব্রিটি বোনকে নিয়ে। আমাদের এখানে যেমন ববিতা-চম্পা ম্যাম, বলিউডে যেমন আছেন কারিশমা-কারিনা কাপুর। এমন দুই তারকা বোনের চরিত্রে অভিনয় করবেন সাবা ও তমা। আমার ধারণা, তাঁরা খুব ভালো অভিনয় করবেন। আমি থাকব সঞ্চালকের ভূমিকায়। আর সেলিম ভাই থাকবেন চলচ্চিত্র প্রযোজকের চরিত্রে।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code