ঝালকাঠি-১: ধানের শীষ ছেড়ে নৌকায় গিয়ে এমপি হলেন শাহজাহান ওমর

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

ঝালকাঠি-১ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে নৌকা প্রতীকে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। এই আসনে ৯০টি কেন্দ্র ছিল। তিনি পেয়েছেন ৬০ হাজার ৯৪৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৩ ভোট।

রোববার ( ০৭ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং অফিসার ফারাহ্ গুল নিঝুম এ তথ্য জানিয়েছেন।

Manual7 Ad Code

শাহজাহান ওমর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠালগ্নের সদস্যদের মধ্যে একজন ছিলেন। ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Manual8 Ad Code

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝালকাঠি-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভায় তিনি ১৯ সেপ্টেম্বর ১৯৯১ থেকে ১৯ মার্চ ১৯৯৬ সাল পর্যন্ত সেচ, পানি উন্নয়ন ও বন্যানিয়ন্ত্রণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

Manual2 Ad Code

১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝালকাঠি-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

Manual5 Ad Code

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০১ সালের ১০ অক্টোবর থেকে ২০০২ সালের ৭ এপ্রিল পর্যন্ত তিনি ভূমি প্রতিমন্ত্রী ছিলেন। এরপর ২০০২ সালের ৭ এপ্রিল থেকে ২০০৬ সালের ২৯ অক্টোবর বাংলাদেশের আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০১৬ সালের জাতীয় সম্মেলনের পর বিএনপি শাহজাহান ওমরকে ভাইস চেয়ারম্যান ঘোষণা করে।

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশে অংশও নেন শাহজাহান ওমর। সেদিন পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় গাড়ি পোড়ানোর একটি মামলায় তাঁকে আসামিও করা হয়।

৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তারের ২৪ দিনের মাথায় গত ২৯ নভেম্বর তিনি জামিনে মুক্তি পান। এরপর তাঁর ভোটে অংশ নেওয়ার বিষয়ে গুঞ্জন ছড়ায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code