ঝুঁকিপূর্ণ ব্যবসা রোধে মেয়রের নানা উদ্যোগ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: মেয়র এরিক অ্যাডামস নিউইয়র্কের দায়িত্ব গ্রহণের পর নানা কর্মসূচী হাতে নিয়েছেন। এ সময়ে যা করতে পেরেছেন তাতে তিনি বেশ সন্তুষ্ট। এরপরও নিউইয়র্ক সিটিকে সুন্দরভাবে পরিচালনার অঙ্গীকার পূরণে ভবিষ্যতে আরও দৃঢ়তার সঙ্গে কাজ করবেন বলেও জানান তিনি।
এরিক অ্যাডামসের ভাষ্য : গত সপ্তাহে আমরা একটি ব্যাপক নতুন শিক্ষা এবং প্রয়োগমূলক প্রচারণা ঘোষণা করেছি যা সারা শহরে ই-বাইকের দোকান এবং রাইডারদের কাছে পৌঁছাবে। যদিও আমাদের শহরের বেশিরভাগ মাইক্রো-মোবিলিটি ডিভাইস নিরাপদ, তবুও কিছু কিছু আছে যেগুলো নিরাপত্তার মান পূরণ করে না এবং এতে অপ্রমাণিত লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে। এই ত্রুটিপূর্ণ ডিভাইসগুলো অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঘটাচ্ছে এবং নিউইয়র্কবাসী ও আমাদের ফাস্ট রেসপন্ডারদের বিপদে ফেলছে। এসব যানবাহনকে শক্তি দেয় এমন লিথিয়াম-আয়ন ব্যাটারি কীভাবে নিরাপদে চার্জ করা যায় এবং কোনোবিল্ডিং বা ব্লকে অনিরাপদ পরিস্থিতি দেখলে কী করতে হবেÑ সে সম্পর্কে আমাদের নিউইয়র্কবাসীকে সচেতন হতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code