ঝড়বৃষ্টির রাতে রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট ৩ জনের মৃত্যু

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রবল বৃষ্টির মধ্যে রাজধানীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) রাতে খিলগাঁও থানা এলাকায় দুইজন এবং যাত্রবাড়ীতে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, যাত্রাবাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে লিজা আক্তার (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে নোয়াখালীর চরজব্বার উপজেলার মো. সিরাজ খানের মেয়ে। যাত্রাবাড়ীতে ভাড়া বাসায় থাকে লিজার পরিবার। নিহতের বোন মরিয়ম জানান, বাসার পাশে টিনের বেড়া স্পর্শ করলে লিজা বিদ্যুৎস্পৃষ্ট হয়। রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে আগেই মারা গেছে। অপরদিকে সোমবার রাত ১১টার দিকে খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকার আইসক্রিম গলিতে জমে থাকা বৃষ্টির পানির মধ্য দিয়ে যাওয়ার সময়ে বৈদ্যুতিক খুঁটিতে স্পর্শ লেগে অচেতন হয়ে পড়েন মরিয়ম বেগম (৪৫) নামে এক নারী। তাকে হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা করে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রায় একই সময়ে খিলগাঁওয়ের তালতলায় ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মো. রাকিব (২৫) নামে এক যুবক। রাত সাড়ে১১টার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাকিবের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার উত্তর চরাইল গ্রামে। তার বাবার নাম মো. দুলাল মিয়া।

Manual8 Ad Code

সুত্র:এফএনএস ডটকম

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code