টরন্টোর বাংলাদেশ কনস্যুলেটে গ্রেনেড হামলা দিবস নিয়ে স্মরণসভা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

টরন্টোর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল শুক্রবার ‘রক্তাক্ত ২১ আগস্টের বর্বরোচিত গ্রেনেড হামলা’ নিয়ে একটি স্মরণসভার আয়োজন করে। স্মরণসভায় দিবসটির জন্য প্রেরিত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ এবং একটি আলোচনা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

 

কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ তার বক্তব্যে ১৬ বছর আগের এই দিনে ঘটে যাওয়া গ্রেনেড হামলার ভয়াবহতার কথা স্মরণ করেন। এই হামলায় তৎকালীন বিরোধীদলীয় নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধান লক্ষ্য ছিলেন, যিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন, তবে কমপক্ষে ২৪ জন নেতা-কর্মী নিহত হয়েছিল এবং আরো প্রায় ৩০০ জন আহত হয়েছিলেন।

Manual5 Ad Code

কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ বলেন, পৃথিবীর আর কোন গণতান্ত্রিক দেশে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সরকারের প্রত্যক্ষ মদদে এভাবে বিরোধীদলীয় নেতাকে নিশ্চিহ্ন করার জন্য নাশকতামূলক হামলা করা হয়েছে বলে তার জানা নেই। এ ধরনের নগ্ন ও ঘৃণ্য গ্রেনেড হামলার মাধ্যমে একটি ঐতিহ্যবাহী বড় দলকে নেতৃত্বহীন করার অপচেষ্টা করা ইতিহাসে বিরল। তিনি আরও বলেন, আরও ঘৃণ্য ও লজ্জাকর বিষয় এই যে ন্যায়বিচারকে উপহাস করে ২০০৪ সালে তৎকালীন ক্ষমতাসীন সরকার এ হামলার কুশীলব ও অপরাধীদের রক্ষার জন্য ‘জজ মিয়া নাটক’ মঞ্চস্থ করে।

Manual6 Ad Code

 

আমরা সৌভাগ্যবান যে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী সেই বর্বর হামলা থেকে বেঁচে গিয়েছিলেন, এখন তার বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ এখন পৃথিবীতে উন্নয়নের রোল মডেল। কনসাল জেনারেল জাতির পিতার সোনার বাংলার বিনির্মাণে ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ অনুযায়ী সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

মিশনের কর্মকর্তাগণ এ কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং বিশেষ প্রার্থনার মাধ্যমে কর্মসূচির পরিসমাপ্তি হয়।

Manual3 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code