টরন্টোয় প্রবীণদের জন্য কানাডিয়ান সেন্টারের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট :  টরন্টোয় প্রবীণদের নিয়ে সামাজিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে কানাডিয়ান সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড নলেজ (সিসিআইকে)। বাঙালি অধ্যুষিত ডেনফোর্থ এভিনিউর বিআইইএস অফিসে শনিবার (২৪ মে) এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৪০জন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি অংশগ্রহণ করেন। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসমৃদ্ধ এ আয়োজনটি অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস ছড়ায়।

Manual7 Ad Code

অনুষ্ঠানে সিসিআইকের প্রধান নির্বাহী ইমাম উদ্দিন “সাউথ এশিয়ান সিনিয়রদের ক্ষমতায়ন” শীর্ষক বছরব্যাপী প্রকল্পের সূচনা ঘোষণা করেন। তিনি জানান, কানাডীয় সরকারের নিউ হরাইজনস ফর সিনিয়রস প্রোগ্রামের (এনএইচএসপি) সহায়তায় পরিচালিত এই প্রকল্পের মূল লক্ষ্য হলো টরন্টোয় বসবাসরত দক্ষিণ এশীয় সিনিয়রদের- বিশেষ করে নারী ও নতুন অভিবাসীদের- জীবনের মান, নিরাপত্তা ও স্বতন্ত্রতা উন্নত করা।

Manual3 Ad Code

ইমাম উদ্দিন বলেন, ‘বর্তমানে দক্ষিণ এশীয় প্রবীণরা কানাডায় নানা সামাজিক ও মানসিক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। এর মধ্যে রয়েছে সামাজিক বিচ্ছিন্নতা, ডিজিটাল দক্ষতার অভাব, বার্ধক্যজনিত বৈষম্য, মানসিক স্বাস্থ্য সমস্যা, ডিমেনশিয়া ও আর্থিক প্রতারণার ঝুঁকি। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় “এমপাওয়ারিং সাউথ এশিয়ান সিনিয়রস” প্রকল্পটি শুরু করা হয়েছে।’ প্রকল্পের আওতায় যেসব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, তার মধ্যে রয়েছে- সামাজিক সংযোগ বৃদ্ধির জন্য বিভিন্ন অনুষ্ঠান আয়োজন, ডিজিটাল সাক্ষরতা কর্মশালা, মানসিক স্বাস্থ্য সহায়তা, ডিমেনশিয়া সম্পর্কে সচেতনতা এবং প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা বাড়ানোর জন্য শিক্ষামূলক কার্যক্রম।

Manual6 Ad Code

সাংস্কৃতিক পর্বে সিসিআইকের স্বেচ্ছাসেবক আর্য্য নাথ ও সদস্য রওনক মতিন গান করেন। প্রবীণদের পক্ষ থেকে রীনা সেন গুপ্তা, শামীমা নারগীস ও তাসলিমা হাসান কবিতা আবৃত্তি করেন। এছাড়া সাহারা কণা তাঁর উপস্থাপনায় রসিকতা ও কৌতুক পরিবেশন করে সবার মাঝে হাস্যরসের আবহ তৈরি করেন। উল্লেখ্য, সিসিআইকে একটি টরন্টোভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান। তথ্য ও শিক্ষা, সম্প্রসারণমূলক কার্যক্রম ও ক্ষমতায়নের মাধ্যমে এই সংস্থা বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে সহায়তা করে চলেছে।

Desk: K

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code