টরন্টোয় বিক্রমপুর এসোসিয়েশনের জমজমাট ফ্যামিলি নাইট

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

আনন্দঘন পরিবেশে  অত্যন্ত জমজমাট ভাবে গত শনিবার রাতে পিয়ার্ড রোড়ের  রয়্যাল কানাডীয়ান লিজিয়ন হলে অনুষ্ঠিত হয়েছে বিক্রমপুর অ্যাসোসিয়েশন অব কানাডার ফ্যামিলী নাইট । সংগঠনের সাধারন সম্পাদক কৃষিবিদ আবদুল হাই সুমনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয় । কমিউনিটির খ্যাতিমান শিল্পীদের

 

Manual4 Ad Code

গাওয়া গান, অরুনা হায়দারের সুকন্যা নৃত্যকলা শিল্পীদের মনোরম নৃত্য পরিবেশনা, কবিতা আবৃত্তি, সেক্সোফোন আর  ভায়োলিনের মুর্ছনায় অতিথিরা পুরো সময় জুড়েই উপভোগ করেছেন অনুষ্ঠানটি। অনুষ্ঠানের এক পর্যায়ে সংগঠনের নতুন পরিচালনা কমিটিকে পরিচয় করিয়ে দেয়া হয়।

Manual7 Ad Code

ফারহানা আহমেদের সঞ্চালনায় সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট সংগীত শিল্পী নাফিয়া নজরুলের সার্বিক তত্বাবধনে গান পরিবেশন করেন অতিথি শিল্পী কৃষিবিদ সুমন সাইদ, লিটন কাজী ( আলম), অর্ণব, মিঠুন, শিশু শিল্পী জুয়াইরিয়া ও নাফিয়া উর্মি। কবিতাআবৃত্তি  করেন রোজ, মৌ মধুবন্তী, সুতপা দেবনাথ ও সুমন। নৃত্য পরিচালায় ছিলেন বিশিষ্ট নৃত্য শিল্পী, নির্দেশক ও সুকন্যা নৃত্য কলার পরিচালক অরুনা হায়দার। আলিফ ও ডেভিডের পরিবেশনায় সেক্সোফোন ও ভায়োলিনের সুরের মুর্ছনা সবার বিশেষ প্রশংসা অর্জন করে।

Manual5 Ad Code

 

সংগঠনের সভাপতি আলী আসগর খোকন তার বক্তৃতায় বিক্রমপুর আসোসিয়েশনের ফ্যামিলি নাইটকে সপল করে তোলায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code