টরন্টো ফিল্ম ফোরামের এজিএমে নতুন কমিটি গঠন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ 

কানাডায় বসবাসরত বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন টরন্টো ফিল্ম ফোরাম আগামী ২০২২-২০২৩ বছরের জন্য ২৩ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। এনায়েত করিম বাবুলকে সভাপতি এবং মনিস রফিককে সাধারণ সম্পাদক পুন:নির্বাচিত হয়েছেন।

Manual4 Ad Code

২৬ নভেম্বর সন্ধ্যায় টরন্টো ফিল্ম ফোরামের ৩০০০ ড্যানফোর্থের কার্যালয়ে সংগঠনটির বাৎসরিক সাধারণ সভায় নতুন কমিটি অনুমোদন দেয়া হয়।
উল্লেখ্য, ২০১৪ সালের ২১ নভেম্বর ফোরামের সদস্যদের নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনীর মধ্য দিয়ে টরন্টো ফিল্ম ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। টরন্টো ফিল্ম ফোরাম গঠনের প্রধানতম উদ্দেশ্য ছিল, মননশীল চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র নিয়ে আলোচনা, চলচ্চিত্র নির্মাণ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করে যাওয়া এবং মানুষের কল্যাণে যে কোন কাজ ও কর্মসূচীতে অংশ নেয়া।
টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনিস রফিক এবং অর্থ সম্পাদক সাহিদুল আলম টুকু বাৎসরিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং উপস্থিত সদস্যরা উপস্থাপিত প্রতিবেদনের ওপর আলোচনা করেন।

Manual4 Ad Code

প্রতিবেদন উপস্থাপন এবং আলোচনার পর বিষয় নির্বাচনী কমিটি আগামী ২০২২-২০২৩ বছরের কার্যনির্বাহী পরিষদের খসড়া উপস্থাপন করে। সদস্যদের আলোচনার ভিত্তিতে উপস্থাপিত খসড়া কমিটির চূড়ান্ত করে এনায়েত করিম বাবুলকে সভাপতি এবং মনিস রফিককে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের কার্যনির্বাহী পরিষদ অনুমোদন দেয়া হয়।
কার্যনিবাহী পরিষদের অন্যান্য সদস্যরা হচ্ছে, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, সহ-সাধারণ সম্পাদক ফয়েজ নুর ময়না, অর্থ সম্পাদক সাহিদুল আলম টুকু, সাংগঠনিক সম্পাদক জগলুল আজিম রানা, অনুষ্ঠান সম্পাদক সোলাইমান তালুত রবিন, অফিস সম্পাদক বিদ্যুৎ সরকার, ফিল্ম স্ক্রীনিং সম্পাদক রেজিনা রহমান, প্রেস এবং প্রকাশনা সম্পাদক আরিফ হোসেন বনি এবং প্রচার সম্পাদক গৌতম শিকদার।

Manual8 Ad Code

নতুন কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হচ্ছে, শেখ শাহনওয়াজ, অপু রোজারিও, শাকিল হান্নান, সাইফুল ওয়াদুদ হেলাল, দেলওয়ার এলাহী, দেলোয়ার হোসেন দুলাল, পারভেজ চৌধুরী, হিমাদ্রী রয়, সাগর আহমেদ, আরিফ ভূঁইয়া, শিখা রউফ এবং গোপা চৌধুরী।
এছাড়া বাৎসরিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সিদ্ধান্তের প্রেক্ষিতে সাধারণ পরিষদ পুনর্গঠন করা হয়। টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ পরিষদের সদস্যরা হচ্ছেন, নাদিম ইকবাল, শাকিল উদ্দিন, জিন্নাত জাহান, দিলারা নাহার বাবু, কোরবান আলী, নবিউল হক বাবলু এবং শারমিন শরীফ।

Manual3 Ad Code

সভাপতির বক্তব্যে এনায়েত করিম বাবুল আশাবাদ ব্যক্ত করেন, আগামী দু’বছরের জন্য গঠিত নতুন কার্যনির্বাহী এবং সাধারণ পরিষদ টরন্টো ফিল্ম ফোরামের বর্তমান কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখবে এবং ফোরামকে আরও সুন্দর জায়গায় উন্নীত করবে।
সেইসঙ্গে টরন্টো ফিল্ম ফোরামের লক্ষ্য এবং উদ্দেশ্যকে ঠিক রেখে এর কার্যক্রমকে আরও বেশী জনমুখী করবে। তার বক্তব্যে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে জানান যে, টরন্টো ফিল্ম ফোরামের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে অন্টারিও আর্ট কাউন্সিল আগামী মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের জন্য ১০০০০ কানাডিয়ান ডলার অনুদান হিসেবে প্রদান করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code