টাইটানের নিরাপত্তা নিয়ে উদ্বেগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছিলেন সিইও

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ওশেনগেটের মালিকানাধীন টাইটান সাবমারসিবলের নিরাপত্তা নিয়ে একাধিকবার সতর্ক করা হলেও কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টক্টন রাশ সেগুলোকে ভিত্তিহীন উদ্বেগ বলে উড়িয়ে দিয়েছিলেন। এক শীর্ষস্থানীয় গভীর সমুদ্র খননকারীর সঙ্গে ইমেইল চালাচালিতে এই বিষয়টি উঠে এসেছে। টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার পথে সেই টাইটান বিধ্বস্ত হলে চার আরোহীর সঙ্গে নিহত হয়েছেন সেই সিইও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

Manual3 Ad Code

বিবিসির কাছে আসা কয়েকটি ইমেইল বার্তা অনুসারে, রব ম্যাককলাম নামের বিশেষজ্ঞ ওশেনগেটের সিইও স্টক্টন রাশকে টাইটানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, টাইটানের যাত্রীদের ঝুঁকির মধ্যে ফেলছেন। আহ্বান জানিয়েছিলেন স্বতন্ত্র সংস্থা দ্বারা স্বীকৃতি পাওয়ার আগ পর্যন্ত সাবটির ব্যবহার বন্ধ রাখা।

এই উদ্বেগের জবাবে স্টক্টন রাশ বলেছিলেন, নিরাপত্তার যুক্তিকে হাতিয়ার করে উদ্ভাবনকে থামাতে চাওয়া ব্যবসায়ীদের কূট চাল দেখতে দেখতে তিনি ক্লান্ত।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code