টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বাজেট নিয়ে বাসিন্দাদের সাথে মেয়রের প্রশ্ন-উত্তর অনুষ্ঠান ১৬ জানুয়ারী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আগামী অর্থ বছরের বাজেট প্রস্তাবণা নিয়ে বারার বাসিন্দাদের মুখোমুখি হবেন নির্বাহী মেয়র জন বিগস। আগামী ১৬ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ল্যাংডন পার্কের স্পটলাইট সেন্টারে মেয়রকে সরাসরি প্রশ্ন করার বিশেষ এই “আস্ক দ্যা মেয়র ইভেন্ট” অনুষ্ঠিত হবে।

জনসাধারণের করের অর্থ কিভাবে ব্যয় করা হবে, তার বিস্তারিত তুলে ধরা হয়েছে বাজেট প্রস্তাবণায়। ২০২০/২১ অর্থ বছরে মেয়রের বাজেট পরিকল্পনা সম্পর্কে সরাসরি তাঁর কাছ থেকে শোনার দুর্দান্ত সুযোগ হচ্ছে এই আস্ক দ্যা মেয়র ইভেন্ট।

Manual7 Ad Code

এ প্রসঙ্গে মেয়র জন বিগস বলেন, আমরা কিভাবে বারার বাসিন্দাদের স্বার্থকে সর্বোত্তমভাবে রক্ষা করতে পারি, সেজন্য কাউন্সিল বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সব সময়ই সরাসরি বাসিন্দাদের সাথে কথা বলার ব্যাপারে অঙ্গিকারাবদ্ধ। আপনাদের কাছে কোন ইস্যূগুলো অধিকতর গুরুত্বপূর্ণ, তা নিয়ে সরাসরি আমার সাথে কথা বলার সুযোগ হচ্ছে এই “আস্ক দ্যা মেয়র” অনুষ্ঠান। তিনি বারার বাসিন্দাদের এতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান। এই অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহীদেরকে ইভেন্টব্রাইট (Eventbrite.co.uk) ওয়েবসাইটে গিয়ে নিজেদের আসন নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code