টাকার মান আরও ৯০ পয়সা কমলো

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আরও ৯০ পয়সা কমেছে। বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে এখন প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৮৯ টাকা ৯০ পয়সা। এর আগে সর্বশেষ সোমবার (৩০ মে) ডলারের বিপরীতে টাকার মান কমানো হয় ১ টাকা ১০ পয়সা। যদিও এদিন ব্যাংকগুলোর জন্য বেঁধে দেওয়া হয় ডলারের একক রেট। তবে চার দিনের মাথায় তা প্রত্যাহার করে নিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। অবশ্য ব্যাংকগুলো আমদানিকারকদের কাছে এখনও ৯২ থেকে ৯৩ টাকা নিচ্ছে। আর খোলাবাজারে এখন ডলার বিক্রি হচ্ছে ৯৬-৯৭ টাকায়। বিদেশে হুন্ডিতেও ৯২-৯৩ টাকা দরে প্রবাসী আয় সংগ্রহ করা হচ্ছে। ফলে বৈধ পথে প্রবাসী আয় আসা কমে গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code