টাঙ্গাইলের ঘাটাইলে রিপোর্টার্স ইউনিটির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
লেখক:
প্রকাশ: ৫ years ago
Manual5 Ad Code
টাঙ্গাইলের ঘাটাইলে রিপোর্টার্স ইউনিটির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত চলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প। ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব লোকমান হোসেন।
ঘাটাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাহাতুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাফসান সাইফ সন্ধির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঘাটাইল উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ শহিদুল ইসলাম লেবু।
ঘাটাইল রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু বলেন, আমি আশা করব ঘাটাইল রিপোর্টার্স ইউনিটি সাহসী সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও নিজেদের করবে এবং সমাজের অসংগতি তুলে ধরবে। আলোক হেলথ কেয়ার ফাউন্ডেশন এন্ড হাসপাতাল লিমিটেডের কর্ণধার মোহাম্মদ লোকমান হোসেন উদ্বোধনী বক্তব্যে বলেন, আলোক হেলথ কেয়ার লিমিটেড সবসময় ভাল কাজের সাথে আছে এবং থাকবে। ঘাটাইল রিপোর্টার্স ইউনিটি সাধারন মানুষের কল্যানে কাজ করবে বলে আমার বিশ্বাস।
সকাল থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪৯০ জন সাধারণ মানুষ চিকিৎসা দেয়া হয়।এছাড়া ৩২৮ জনকে ব্লাড গ্রুপিং, ডায়বেটিস সহ বিভিন্ন ধরনের টেস্ট বিনামূল্যে করা হয়।