টাঙ্গাইল প্রেসক্লাব নির্বাচন ঃ সভাপতি জাফর  – সম্পাদক জাকেরুল 

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

টাঙ্গাইল প্রেসক্লাবের ২০২০-২১ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে জাফর আহমেদ (দৈনিক যুগান্তর) সভাপতি এবং কাজী জাকেরুল মওলা (আরটিভি) বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Manual7 Ad Code

সভাপতি, সাধারণ সম্পাদকসহ কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় মঙ্গলবার মনোনয়নপত্র বাছাই শেষে সবাইকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ সভাপতি এম এ ছাত্তার উকিল (সম্পাদক, মৌবাজার) ও একরামুল হক খান তুহিন (মাছরাঙ্গা টেলিভিশন), যুগ্ম সম্পাদক পদে মো. নাসির উদ্দিন (এটিএন বাংলা, এটিএন নিউজ ও বাংলাদেশ প্রতিদিন) ও ইফতেখারুল অনুপম (জনকন্ঠ, চ্যানেল টুয়েন্টিফোর ও বাসস), কোষাধ্যক্ষ আব্দুর রহিম (সমকাল ও বাংলাদেশ বেতার), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কাজী তাজ উদ্দিন রিপন (একুশে টেলিভিশন), ক্রীড়া সম্পাদক পদে খন্দকার মাসুদুল আলম (মজলুমের কন্ঠ), দপ্তর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ (কালের কন্ঠ), কার্যকরি সদস্য কামনাশীষ শেখর (প্রথম আলো), সাহাব উদ্দিন মানিক (ফিনানসিয়াল এক্সপ্রেস), মহিউদ্দিন সুমন (জিটিভি), কাজী হেমায়েত হোসেন হিমু (সময় তরঙ্গ) ও মামুনুর রহমান মিয়া (ইনডিপেন্ডেন্ট টেলিভিশন)।

Manual8 Ad Code

টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ প্রধান নির্বাচন কমিশনার এবং টাঙ্গাইলের সরকারি কৌশুলী (পিপি) ও বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code