টানা ১০ মিনিটের অভিবাদন পেলো ‘এলভিস’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: কান চলচ্চিত্র উৎসবে হৃদয় জয় করেছে ব্রিটিশ রক এন রোলের রাজা এলভিস প্রিসলির বায়োপিক ‘এলভিস’।বুধবার (২৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিট) ভূমধ্যসাগরের তীরে পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ছিল বাজ লারম্যান পরিচালিত ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার। প্রদর্শনী শেষে অতিথি ও দর্শকরা টানা ১০ মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানান কলাকুশলীদের। প্রতিযোগিতা শাখার বাইরে নির্বাচিত ‘এলভিস’ দেখানোর আগে আয়োজকরা রেখেছিলেন লালগালিচার জৌলুস। এতে ছবিটির কলাকুশলী ছাড়াও অংশ নিয়েছেন গায়িকা শাকিরা, এলভিস প্রিসলির স্ত্রী প্রিসিলা প্রিসলি। এ সময় বেজেছে এলভিস প্রিসলির বিখ্যাত গান ‘হাউন্ড ডগ’ এবং ‘জেলহাউস রক’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code