টালবাহানা না করে নির্বাচনের প্রস্তুতি নিন: কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: টালবাহানা না করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিরোধী দল যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য মাঠ খালি করতে হামলা করা হচ্ছে, বিএনপি মহাসচিবের এ ধরনের বক্তব্যকে ‘হাস্যকর ও নির্লজ্জ মিথ্যাচার’ বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে তার দফতরে ব্রিফিংকালে বিএনপি নেতাদের প্রতি এই আহ্বান জানান। বিএনপির নেতারাই তো মাঠে নামতে ভয় পায়, আন্দোলনের ডাক দিয়ে তারা ঘরে বসে থাকে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা বারবার চেয়ে এসেছি বিএনপি নির্বাচনে আসুক। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক, আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে চায় না। প্রতিদ্বন্দ্বী শক্তিশালী হলে নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। শেখ হাসিনার সরকার ভালো একটা নির্বাচন বাংলাদেশে চায়। আওয়ামী লীগ দেশে ভালো একটা নির্বাচন হোক তা চায় মনে-প্রাণে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code