টিকা নিলেন মির্জা ফখরুল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস প্রতিরোধক টিকা নিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে উত্তরার কুয়েত-মৈত্রী হাসপাতালে সস্ত্রীক টিকা নেন তিনি।

বিষয়টি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল নিজে ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সোমবার সকালে আমি এবং আমার স্ত্রী করোনার টিকা নিয়েছি।’

Manual4 Ad Code

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি প্রায় এক মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে স্ত্রী রাহাত আরাকে নিয়ে দেশে ফিরেন বিএনপি মহাসচিব।

Manual5 Ad Code

ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, মনিরুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন প্রমুখ করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code