টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে ‘রহস্য’ রেখেই দিলেন তামিম

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ৬ মাসের নির্বাসনে রয়েছেন তামিম ইকবাল। যদিও বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক ২০২০ সালের মার্চের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি। আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে ৬ মাসের মেয়াদ শেষ হবে। এরপর কি সংক্ষিপ্ত ফরম্যাটটিতে দেখা যাবে তাকে? নাকি গত দুই বছরের মতো নিজেকে গুটিয়েই রাখবেন। রবিবার এক অনুষ্ঠানে এ প্রসঙ্গে বলতে গিয়ে তামিম রহস্য তো রাখলেনই। কিছুটা অভিযোগের সুরও তুললেন কথায়। অবস্থা এমন ছিল যে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেই সরে যান তিনি। কারণ হিসেবে জানান প্রস্তুতির অভাব। বিশ্বকাপের পরও ফেরেননি। ছয় মাস বিরতির ঘোষণা দিয়ে গত জানুয়ারিতে জানান, দল প্রয়োজন মনে করলে এবং প্রস্তুত থাকলেই কেবল টি-টোয়েন্টিতে ফিরবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code