টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন বাবর!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। রোববার অনুশীলনের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছেন তিনি। এ চোটের কারণে ১২ দিন মাঠের বাইরে থাকতে হবে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে।

Manual4 Ad Code

এক বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, অনুশীলন করতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছেন বাবর। এরপর তাকে কুইন্সটাউনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স-রে রিপোর্ট দেখে বোঝা গিয়েছে মাঠে তাৎক্ষণিক ফিরতে পারছেন না বাবর।

Manual2 Ad Code

২৬ ডিসেম্বর বে ওভালে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাবর থাকবেন না- সেটাও এখনো নিশ্চিত নয়।

২০১৯ সাল থেকে টি-২০ ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সম্প্রতি ওয়ানডে দলের অধিনায়কত্বও পেয়েছেন ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান।

Manual3 Ad Code

বাবরের অনুপস্থিতিতে কিউইদের বিপক্ষে টি-২০ সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দিবেন শাদাব খান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code