টুইটারের ভিডিও টেলিভিশনেও দেখা যাবে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: টুইটারে টুইট (টুইটারে দেওয়া বার্তা) করার পাশাপাশি ভিডিও পোস্ট করেন অনেকে। এসব ভিডিও স্মার্টফোন ও কম্পিউটারের পাশাপাশি স্মার্ট টেলিভিশনেও দেখা যাবে। এজন্য খুব শিগগিরই ভিডিও অ্যাপ আনতে যাচ্ছে জনপ্রিয় এই ওয়েবসাইটটি। অ্যাপটি চালু হলে ব্যবহারকারীরা সহজেই টুইটারে আদান-প্রদান করা বড় ভিডিওগুলো টেলিভিশনে দেখতে পারবেন।

Manual3 Ad Code

সম্প্রতি টুইটারে এস এম রবিনসন নামের এক ব্যবহারকারী টুইটে জানান, টুইটারে আমি এক ঘণ্টার ভিডিও দেখতে পারছি না। ভিডিওগুলো স্মার্ট টেলিভিশনে দেখার জন্য আমাদের সত্যিই টুইটারের ভিডিও অ্যাপ প্রয়োজন।

রবিনসনের টুইট নজর এড়ায়নি টুইটারের মালিক ইলন মাস্কের। ফিরতি টুইটে তিনি জানান, এটি আসছে। টুইটারের মালিকানা নেওয়ার পরপরই সাইটটির ব্যবহার পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এনেছেন ইলন মাস্ক। এরই ধারাবাহিকতায় গত মাসে অর্থের বিনিময়ে নীল টিক ব্যবহারকারীদের জন্য দুই ঘণ্টার ভিডিও আপলোডের সুযোগ চালু করেছে টুইটার।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code