

ডেস্ক নিউজ: বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের গভর্নিং বডি পুনর্গঠন করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই পরিবর্তন আনা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবকে বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। এছাড়া বোর্ডের অন্যান্য সদস্যরা হচ্ছেন—অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা।