ট্রাম্পকে মিথ্যা না বলার পরামর্শ জেব বুশের

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডে

Manual2 Ad Code

Manual7 Ad Code

ন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যে বলা থেকে বিরত থাকার পরামর্শ দিলেন জেব বুশ। তিনি নিজেই তার জীবনকে জটিল করে তুলছেন বলে মন্তব্য করেছেন দেশটির সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার সাবেক এই গর্ভনর। স্থানীয় সময় রোববার ‘ডবিস্নওএফওআর-সিবিএস ফোর চ্যানেলের ‘ফেসিং সাউথ ফ্লোরিডা’ অনুষ্ঠানে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প সম্পর্কে এমন মন্তব্য করেন ২০১৬ সালে ট্রাম্পের কাছে প্রাথমিক মনোনয়নে পরাজিত রিপাবলিকান এই নেতা। সংবাদসূত্র : মিয়ামি হেরাল্ড
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর ট্রাম্প সম্পর্কে প্রথমবারের মতো মুখ খুললেন জেব বুশ। রোববারের ওই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম দু’মাসের কার্যক্রমকে মূল্যায়ন করতে বলা বুশ বলেন, ‘ফোনে আড়িপাতা বা এ ধরনের অভিযোগ এনে তিনি তার গুরুত্বপূর্ণ কাজকে অবহেলা করছেন।’ এর পরপরই তিনি পরামর্শের সুরে বলেন, ‘যে কথার ভিত্তি নেই তা ট্রাম্পের পরিহার করা উচিত। এর মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে তার ভাবমূর্তিই ক্ষুণ্ন হচ্ছে কেবল।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code