ট্রাম্পকে ৫০ লাখ ডলার জরিমানা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: নিউইয়র্কের ডিপার্টমেন্ট স্টোরে একটি ম্যাগাজিনের কলামিস্টকে যৌন নিপীড়নের দায়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৫০ লাখ ডলার জরিমানা করেছেন নিউইয়র্কের একটি আদালত। ই জিন ক্যারোল নামে ওই নারী ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন। তবে ধর্ষণ প্রমাণিত না হলেও তাকে যৌন হেনস্তা ও মানহানির প্রমাণ মিলেছে।
নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে সাত দিন শুনানির পর রায় পড়ে শোনানো হয়।

Manual1 Ad Code

রায়ে বলা হয়, ই জিন ক্যারলকে যৌন নিপীড়নের পাশাপাশি পরে তাকে মিথ্যাবাদী আখ্যায়িত ও অপমান করেন ডোনাল্ড ট্রাম্প। ৯০-এর দশকের মাঝামাঝি সময়ে নিউইয়র্ক সিটির একটি ডিপার্টমেন্ট স্টোরে ক্যারল যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন। ১৯৯৬ সালে তাকে ধর্ষণ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তিনি প্রথম যখন একথা লিখেছিলেন, তখন ট্রাম্প তার মানহানি করেন। মঙ্গলবার (৯ মে) নিউইয়র্ক আদালতের জুরি তার সেই মানহানির অভিযোগ মেনে নিয়েছে। এরপরেই ট্রাম্পকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code