ট্রাম্পের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে দেশগুলিতে প্রভাব

লেখক: Rumie
প্রকাশ: ৭ মাস আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার অধীনে বিদেশি কর্মী নিয়োগকারী মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্য আবেদন ফি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ায় অনেক বিদেশি দক্ষ কর্মী অন্যান্য দেশে চাকরি খুঁজতে বাধ্য হবেন। ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে, ২১ সেপ্টেম্বর থেকে মার্কিন প্রতিষ্ঠান গুলোকে প্রতিটি এইচ-১বি আবেদনের জন্য এক লাখ ডলার ফি দিতে হবে।প্রাথমিকভাবে তিন বছর পর্যন্ত মঞ্জুর হবে এইচ-১বি ভিসা। এটি ছয় বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। তবে মেয়াদ বৃদ্ধির সময় নতুন করে আবেদন ফি দিতে হবে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এইচ-১বি ভিসার অন্যান্য পরিবর্তনও বিবেচনাধীন রয়েছে।

বিদ্যমান এইচ-১বি চাকরির প্রায় দুই-তৃতীয়াংশ প্রযুক্তি-সম্পর্কিত খাতে। গত বছর এইচ-১বি ভিসার ৭১ শতাংশই পেয়েছেন ভারতীয় প্রযুক্তি কর্মীরা। চীনা নাগরিকরা পেয়েছেন ১১ দশমিক ৭ শতাংশ। ভারত সরকার শনিবার জানিয়েছে, তারা নতুন মার্কিন নিয়মের প্রভাব পরীক্ষা করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, পরিবারের জন্য সৃষ্ট একধরনের বিপর্যয়ের মাধ্যমে এই পদক্ষেপের মানবিক পরিণতি হতে পারে।তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে উপকৃত হতে পারে অন্যান্য দেশ। এদিকে, মার্কিন কঠোর ভিসা নীতির সুযোগ কাজে লাগিয়ে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) খাতে দক্ষ কর্মীদের আকর্ষণের লক্ষ্যে চীন ১ অক্টোবর থেকে নতুন ‘কে ভিসা’ চালু করছে। এই ভিসায় সফল আবেদনকারীরা কোনো চাকরির প্রস্তাব বা গবেষণার পদ ছাড়াই চীনে পড়াশোনা ও কাজ করার সুযোগ পাবেন।

Manual4 Ad Code

সোমবার ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা ফি বাতিল করার প্রস্তাব বিবেচনা করছেন। অর্থনৈতিক প্রবৃদ্ধি উৎসাহিত করার লক্ষ্যে স্টারমারের ‘গ্লোবাল ট্যালেন্ট টাস্ক ফোর্স’ বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের যুক্তরাজ্যে আকৃষ্ট করতে কাজ করছে। এর অধীনে একটি বিকল্প হচ্ছে শীর্ষ পর্যায়ের পেশাজীবীদের জন্য সব ধরনের ভিসা চার্জ বাতিল করা।দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের চিফ অব স্টাফ কাং হুন-সিক সোমবার বলেছেন, তিনি মন্ত্রণালয় গুলোকে নির্দেশ দিয়েছেন যাতে মার্কিন ভিসা পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে বিদেশ থেকে বিজ্ঞানী ও প্রকৌশলীদের দক্ষিণ কোরিয়ায় আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া যায়।এদিকে কানাডা ১৫ সেপ্টেম্বর থেকে দক্ষ কর্মীদের স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন নিয়ন্ত্রণকারী ‘কমপ্রিহেনসিভ র‍্যাঙ্কিং সিস্টেম’-এর কঠোর নিয়ম শিথিল করেছে। এতে আরও বেশি প্রার্থীর জন্য কানাডায় সুযোগ তৈরি হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code