ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনি ফল পাল্টে দেওয়ার চক্রান্তের বিষয়ে করা মামলায় নতুন আরও একটি অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ নতুন এ অভিযোগটি এনেছেন। জানা যায়, ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনি ফল পাল্টে দেওয়ার চক্রান্ত বিষয়ক মামলাটি করা হয়েছিল গত বছর। এতে অভিযোগ ছিল চারটি। নতুন ‘সংশোধিত’ অভিযোগে সেই চারটি অভিযোগই রয়েছে।

Manual6 Ad Code

তবে সেগুলোর আওতা আগের চেয়ে কমেছে। তবে নতুন অভিযোগের বিশেষ দিক হলো এতে ট্রাম্পকে সাবেক প্রেসিডেন্ট হিসেবে নয়, বরং দেশটিতে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে একজন রাজনৈতিক নেতা হিসেবে তার পুনরায় নির্বাচিত হতে চাওয়াকে চ্যালেঞ্জ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনের জেলা বিচারক তানিয়া চুটকান নতুন অভিযোগ নিয়ে শুনানি করবেন বলে আশা করা হচ্ছে। তখন মামলাটি কীভাবে আগাবে সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code