ট্রাম্প-বাইডেন এ আস্থা নেই আরব দেশগুলোর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :

Manual7 Ad Code

দুজনের কারও ওপর আস্থা নেই মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মানুষের। তবে মন্দের ভালো হিসেবে তাদের বেশির ভাগ বাইডেনের পক্ষে।

১৮টি আরব দেশে চালানো সাম্প্রতিক এক জরিপের ফলাফলে এমন তথ্য বেরিয়ে এসেছে। জরিপ গবেষণা সংস্থা ইউগভ এবং সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত দৈনিক আরব নিউজের যৌথ উদ্যোগে পরিচালিত জরিপে অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেক এই মত ব্যক্ত করেছেন। বাকি অর্ধেকের ৪০ শতাংশ বলেছেন, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার জন্য বাইডেন বেশি উপযুক্ত এবং ১২ শতাংশ প্রেসিডেন্ট ট্রাম্পকে ভালো মনে করছেন।

অনলাইনে গত মাসে মধ্যপ্রাচ্যের ১৮ দেশে এই জরিপ চালানো হয়। জরিপের শিরোনাম ছিল ‘আরবরা কী চাইছেন?’ জরিপে অংশগ্রহণকারীদের কাছে বর্তমান রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা তার প্রতিপক্ষ ডেমোক্র্যাট প্রাথী জো বাইডেন কেউই দেশটির প্রেসিডেন্ট পদে জনপ্রিয় বলে বিবেচিত হননি।তবে তারা সামান্য এগিয়ে রেখেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে। মূলত, ২০১৭ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটি পছন্দ করেননি জরিপে অংশ নেওয়া ৮৯ শতাংশ মানুষ।

Manual7 Ad Code

তবে ইরাক ও ইয়েমেনের মানুষ পছন্দ করেছেন ট্রাম্পকে। তারা মনে করছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়াসহ অন্যান্য কঠোর পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প—যেটা তারা সমর্থন করেছেন। জরিপে অংশ নেওয়া ইরাকিদের মধ্যে প্রায় ৫৭ শতাংশ বলেছেন, এ বছরের গোড়ার দিকে ইরানের রেভলিউশনারি গার্ডের নেতা জেনারেল কাশেম সোলেইমানিকে হত্যা করার মার্কিন সিদ্ধান্তকে তারা অনুমোদন করেন। অন্যদিকে সিরিয়ার ঠিক একই সংখ্যক মানুষ অর্থাৎ ৫৭ শতাংশ বলেছেন, তারা এই সিদ্ধান্তের বিরোধী।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code