ঠোঁট ফাটার সমাধান করবেন যেভাবে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: শীতকাল তো বটেই, অনেকের ঠোঁট ফাটে সারা বছরই। জেনে নিন কীভাবে ঘরোয়া উপায়ে সমাধান করবেন ঠোঁট ফাটার। ১ চা চামচ নারকেল তেল আর ১ চা চামচ চিনি দিয়ে বানিয়ে নিন লিপ স্ক্রাব। কয়েকবার ঠোঁট স্ক্রাব করে ধুয়ে ফেলুন। আধা চা চামচ দারুচিনি গুঁড়ার সঙ্গে মধু, অলিভ অয়েল ও চিনি মিশিয়ে ঠোঁটে ঘষুন। ঠোঁট ধুয়ে লিপবাম লাগান। নারকেল দুধ আর গোলাপজল মিশিয়ে লিপ ক্লিনজার বানিয়ে নিন। প্রতিদিন সকালে এটি ব্যবহার করে ম্যাসাজ করুন ঠোঁট। ১ চা চামচ মধু ও আধা চা চামচ বেদানার রস একসঙ্গে মিশিয়ে অন্তত ১৫ মিনিট লাগিয়ে রাখুন ঠোঁটে। এরপর ধুয়ে ফেলুন। ২ চা চামচ দই আর ১ চা চামচ লেবুর রস দিয়ে লিপ মাস্ক বানাতে পারেন। কয়েকটি গোলাপের পাপড়ি কাঁচা দুধে ভিজিয়ে রাখুন ঘণ্টাতিনেক। পাপড়িগুলোর পেস্ট বানিয়ে ঠোঁটে লাগিয়ে নিন। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code