

মাহী মাসুম (বিশেষ প্রতিনিধি,নর্থ ইংল্যান্ড) ঃ ষ্টকপোর্টের হিটন মারসি নিবাসী ডঃ মাসীহ উল আলম (প্রসূন) ও ডঃ রওশন চৌধুরী (জলি)‘র উদ্যোগে গত ১৬ জুন হিটন মারসি কমিউনিটি সেন্টারে এক ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। ম্যানচেস্টার,স্টকপোর্ট,লিডস,বলটন, ব্র্যাডর্ফোড, হাডারসফিল্ডসহ অন্যান্য শহর থেকে তাঁেদও বন্ধু-বান্ধব শুভাকাংখীসহ কমিউনিটির নানা স্থরের মানুষের উপস্থিতিতে প্রতিবছরের ন্যায় এবারো ঈদ পুর্নমিলনী উপলক্ষ্যে আয়োজন করা হয় ভোজনপর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের আয়োজনের বিশেষ দিক ছিলো পুরো অনুষ্ঠানে সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত পরিবেশ বান্ধব করা। বন্ধুদের ছেলেমেয়েদের মধ্য থেকে পাঁচজন কিশোর কিশোরী (পারিসা, সারাফ, নুহাদ,উদয় ওঁ পায়েল) প্লাস্টিক দূষণের ভয়াবহতা ওঁ এর প্রতিকারের উপর একটি সংক্ষিপ্ত প্রতিবেদন ও কুইজ পরিচালনা করেন। এতে পুরষ্কার জিতে নেন লিডস থেকে আগত জাভেদ হাসান দম্পতি। শব্দ যন্ত্র ব্যবস্থাপনা করে কৃষ্ণ চূড়া। নজরুলের কিংবদন্তি গান “ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ” দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে রেইন, লিয়ানা,রেহমা,রিয়ানা,যারিন,কাল্বি,তাহ্ মিদ,ফেইযান,সোহেলী,রিয়া ও মাইশা অংশগ্রহণ করে প্রথমে যার মাঝে ছিল গান, ছড়া ও নাচ। এরপর কৃষ্ণ চূড়া দলভুক্ত শিল্পীরা (প্রসূন,জলি,হেমা,জাভেদ, সাদিফ, দিবা) ও আরও শিল্পীদের মধ্যে শর্মিষ্ঠা, শামসুন্নাহার ফারুক (বাংলাদেশ থেকে আগত), নাজ,আবেদ, হাসান,মুশফিক ও তৌফিক সঙ্গীত পরিবেশন করেন।