ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: বাংলাদেশে মালয়েশিয়ার হাই কমিশনার হাজনা মো. হাসিম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রবিবার (১ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দফতরে তাদের সৌজন্য সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিশেষ করে টেলিযোগাযোগ খাত সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বাংলাদেশ ও মালয়েশিয়া ভ্রাতৃপ্রতীম দুটি দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক তুলে ধরে বলেন, ‘মালয়েশিয়া বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু। বাংলাদেশ ও মালয়েশিয়ার কৃষ্টি, সংস্কৃতি প্রায় অভিন্ন হওয়ায় বাংলাদেশের মানুষ বৈদেশিক কর্মক্ষেত্র হিসেবে মালয়েশিয়ায় অত‌্যন্ত স্বাচ্ছন্দ‌্যবোধ করে।’ তিনি গত ১৪ বছরে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে অগ্রগতির চিত্র তুলে ধরেন।

Manual5 Ad Code

মন্ত্রী বাংলাদেশকে বিনিয়োগের জন্য অত্যন্ত লাভজনক জায়গা হিসেবে উল্লেখ করেন। সরকারের বিনিয়োগবান্ধব নীতির এই সুযোগ কাজে লাগাতে মালয়েশিয়া ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code