ডিপ ফ্রিজ পরিষ্কার করুন সহজেই

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: আসছে কোরবানির ঈদ। এই ঈদে ডিপ ফ্রিজের উপর বাড়তি চাপ পড়ে। যদি দুই মাসের মধ্যে ফ্রিজার পরিষ্কার করা না হয়, তবে ঈদ আসার আগেই পরিষ্কার করে রাখুন। ডিপ ফ্রিজ পরিষ্কার করা কিন্তু মোটেই কষ্টকর কাজ নয়। সহজ উপায়ে বরফ গলিয়ে নিতে পারবেন কিছু টিপস জানা থাকলে।

প্রথমেই ফ্রিজ অফ করে প্লাগ খুলে রাখুন। একটি স্প্রে বোতলে কুসুম গরম পানি নিয়ে স্প্রে করে দিন বরফের উপর। এরপর রুমের ফ্যান ছেড়ে রাখুন। পানি ও বাতাসের কারণে দ্রুত আলগা হয়ে যাবে বরফ। নিচে একটি মোটা পলিথিন রাখবেন। বরফ ভেঙে ভেঙে পড়লে সেটা সরিয়ে ফেলবেন। কোনও ভাবেই খুঁচিয়ে বা বল প্রয়োগ করে বরফ উঠিয়ে ফেলার চেষ্টা করবেন না। এতে ফ্রিজ ক্ষতিগ্রস্ত হয়।

Manual1 Ad Code

বরফ ফেলে দেওয়ার পর মোটা একটি তোয়ালে দিয়ে মুছে ফেলুন। একটি বোতলে ভিনেগার, পানি ও ডিশ ওয়াশ সোপ একসঙ্গে মিশিয়ে স্প্রে করুন ফ্রিজের ভেতরের অংশে। পরিষ্কার পানি দিয়ে কাপড় ভিজিয়ে মুছে ফেলুন। শেষে শুকনো করে মুছে নিন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code