ডিমের খোসা দিয়ে আরও যা করতে পারেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: ডিমের খোসা আমরা ফেলে দিই বেশিরভাগ সময়। তবে এর কিন্তু অনেক ধরনের ব্যবহার রয়েছে। প্রোটিন, আয়রন এবং অনেক খনিজ এবং ভিটামিন সমৃদ্ধ একটি ডিম আমাদের স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, এর খোসাও অনেক দিক থেকে উপকারী। ডিমের খোসা ফেলে না দিয়ে চারপাশের অনেক কাজ সহজ করতে পারেন, এতে বাঁচবে অপ্রয়োজনীয় খরচও।

Manual5 Ad Code

১। ডিমের খোসায় ৯৫ শতাংশ ক্যালসিয়াম কার্বনেট থাকে। এছাড়া রয়েছে ক্যালসিয়াম ও মিনারেল। এগুলো মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। বাগানের চারপাশে ও গাছের গোড়ায় ডিমের খোসা গুঁড়ো করে ছড়িয়ে দিলে গাছের ধারেকাছে পোকামাকড়ও ঘেঁষবে না।

২। ত্বকের যত্নে ডিমের খোসা অন্তর্ভুক্ত করতে পারেন। ডিমের খোসা ভালো করে ধুয়ে শুকিয়ে গুঁড়া করে নিন। এবার এতে মধু মিশিয়ে মুখে স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। ফেস মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারেন। এজন্য ডিমের খোসা পিষে দইয়ের সঙ্গে মিশিয়ে মুখে লাগান। ত্বক হবে উজ্জ্বল।

Manual3 Ad Code

৩। অনেক সময় রান্নাঘরের সিঙ্ক ময়লা জমে বন্ধ হয়ে যায়। এই সমস্যার সমাধানে ডিমের খোসা মিহি গুঁড়া করে সিঙ্কের মুখে দিয়ে কল খুলে দিন।

Manual3 Ad Code

৪। ডিমের খোসার সাহায্যে দাঁতের হলদে ভাব কমাতে পারেন। ১ চা চামচ ডিমের খোসার গুঁড়ার মধ্যে এক চিমটি বেকিং সোডা দিন। এবার এতে নারকেল তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট ব্যবহার করুন দাঁতে। দাঁতের উজ্জ্বলতা ফিরে আসবে।

৫। হাঁড়ি বা কড়াইয়ের পোড়া দাগ দূর করতে ডিমের খোসা গুঁড়ো করে সাবানের সঙ্গে মিশিয়ে নিন। এবার এই সাবান দিয়ে বাসন পরিষ্কার করুন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code