ডিসি পদে যোগ দিতে বারণ

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual5 Ad Code

ডিসি পদে পদায়ন নিয়ে উত্তেজনা থামছে না। অসন্তোষ রূপ নেয় হট্টগোলে। এরপর এখন চলছে বার বার প্রশাসনিক সিদ্ধান্ত বদলের অস্থিরতা। সর্বশেষ পদক্ষেপ হিসেবে জেলা প্রশাসক পদে যোগদানে বারণ করা হয়েছে পদায়ন পাওয়া কর্মকর্তাদের।

Manual4 Ad Code

গত সোম ও মঙ্গলবার (৯ ও ১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনে যে কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের নতুন কর্মস্থলে যোগদান না করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগের কর্মস্থলেই কাজ করে যেতে বলা হয়েছে।

Manual5 Ad Code

বুধবার (১১ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে হোয়াটসঅ্যাপের মেসেজের মাধ্যমে ডিসি পদে নিয়োগ পাওয়াদের এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক যুগ্ম সচিব নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আমাদের মেসেজটি (বার্তা) পাওয়া মাত্র সেটা নিশ্চিত করতে বলা হয়েছে কর্মকর্তাদের।

সূত্র জানায়, আজ সকাল ১১টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নতুন পদায়ন পাওয়া কর্মকর্তাদের বসার কথা ছিল। কর্মকর্তাদের গাইডলাইন দেওয়ার কথা ছিল প্রধান উপদেষ্টার। তবে সচিবালয়ে কর্মকর্তাদের হট্টগোলের কারণে সেটি করা সম্ভব হয়নি। এই কারণে পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তাদের নতুন কর্মস্থলে (বিভিন্ন জেলায়) যোগ দিতে নিষেধ করা হয়েছে। এর পরিবর্তে সবাই যার যার বর্তমান কর্মস্থলে কাজ করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code