ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রধান উপদেষ্টার নির্দেশ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

জাতীয় ডেস্ক:

২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Manual1 Ad Code

বুধবার ( ০৯ জুলাই ) রাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি আরও জানান, ভোটের সময় দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্যের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

শফিকুল আলম বলেন, ডিসেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীকে ‘কঠোরভাবে’ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

Manual3 Ad Code

নির্বাচনে ১৮ থেকে ৩২ বছর বয়সীদের জন্য আলাদা বুথ রাখার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

Manual3 Ad Code

ডেস্ক: এস

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code