ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্ব নিয়ে হতাশা বাড়ছে নিউইয়র্কে

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : সেনেটে মাইনোরিটি লিডার হিসেবে চাক শুমার এবং হাউযে মাইনোরিটি লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন হাকিম যেফ্রিজ। দুজনেই নির্বাচিত হন নিউ ইয়র্ক স্টেইট থেকে। নিউ ইয়র্ক স্টেইটে ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্ব নিয়ে হতাশা বাড়ছে দলটির সমর্থকদের মধ্যে।তারা মনে করছেন, দলের কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছেন না নিউ ইয়র্ক থেকে নির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিরা। বিশেষ করে সেনেট মাইনোরিটি লিডার চাক শুমারের পদত্যাগ চাইছেন অনেকে। অন্যদিকে কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাশিয়া কর্টেজকে অনেক বেশি সম্ভাবনাময় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Manual3 Ad Code

সেনেটে মাইনোরিটি লিডার হিসেবে চাক শুমার এবং হাউযে মাইনোরিটি লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন হাকিম যেফ্রিজ। দুজনেই নির্বাচিত হন নিউ ইয়র্ক স্টেইট থেকে। ফেডারেল পর্যায়ে কংগ্রেসে রিপাবলিকানদের আধিপত্য থাকলেও সে তুলনায় ডেমোক্র্যাটদের পারফরম্যান্স অনেকটাই নিস্তেজ, যা হতাশ করছে দুই মাইনোরিটি লিডারের নির্বাচনি এলাকার ভোটারদের। দল নিয়ে হতাশা কাজ করছে তাদের মধ্যে। সম্প্রতি প্রকাশিত মেরিস্ট পোলের জরিপ বলছে, ৫৩ শতাংশ নিউ ইয়র্কার মনে করছেন, ডেমোক্র্যাট সেনেট মাইনোরিটি লিডারের পদ থেকে সরে যাওয়া উচিত চাক শুমারের। নিউ ইয়র্কের ডেমোক্র্যাটিক সেনেটর হিসেবে ষষ্ঠবারের মতো শুমার দায়িত্ব চালিয়ে যাওয়ার বিপক্ষেও মত দিয়েছেন ৪৮ শতাংশ নাগরিক।

Manual8 Ad Code

তারা মনে করেন, নিউ ইয়র্ক থেকে দীর্ঘ সময় নেতৃত্ব দেওয়া ৭৪ বছর বয়সী শুমারের উচিত এখন অন্য কোনো ডেমোক্র্যাটকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া, তবে জরিপে অংশগ্রহণকারী ৪৫ শতাংশ মনে করেন, শুমারের আবারও সেনেটর হওয়া উচিত। স্টেইটের পাশাপাশি সিটিতেও ডেমোক্র্যাটদের নেতৃত্ব নিয়ে হতাশা তৈরি হয়েছে। সাবেক গভর্নর অ্যান্ডিউ কুওমো মেয়র প্রার্থী হিসেবে ডেমোক্র্যাটদের কাছে সব জরিপে এগিয়ে আছেন। মেয়র পদে আগামী ডেমোক্র্যাটিক প্রাইমারিতে অংশ না নিয়ে বর্তমান মেয়র এরিক অ্যাডামসের ইনডিপেনডেন্ট প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা তার সমর্থকদের হতাশ করেছে। এর ফলে সিটি প্রশাসনেও বর্তমানে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ শিথিল হয়ে এসেছে বলে মনে করছেন নিউ ইয়র্কাররা। অন্যদিকে জাতীয় রাজনীতিতে বেশ সক্রিয় আছেন নিউ ইয়র্কের কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাশিও কর্টেজ। সেনেটর বার্নি স্যান্ডার্সকে সঙ্গে নিয়ে দেশের বিভিন্ন সিটিতে সমাবেশ করে যাচ্ছেন তিনি। লোকসমাগমও ভালোই হচ্ছে তার জনসভায়, যা উজ্জীবিত করছে অনেক ডেমোক্র্যাটকে।

Desk: K

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code