ঢাকাকে আধুনিক নগরী গড়ে তুলতে চাই : আতিকুল ইসলাম

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

সকলের সহযোগিতায় ঢাকা উত্তর সিটিকে আধুনিক নগরীতে পরিনত করতে চান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

Manual6 Ad Code

তিনি রবিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মেয়র পদে তার নাম ঘোষণা করার পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পুনরায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন তিনি।

 

আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা উত্তরে গত উপনির্বাচনে জনগণ আমাকে নির্বাচিত করে। আবারও আমাকে দল মনোনয়ন দিয়েছে। গত ৯ মাসে যে চ্যালেঞ্জ মোকাবিলা করেছি, আপনারা সবাই তা জানেন। দায়িত্ব পাওয়ার পরে একটি দিনও সময় নষ্ট করিনি। আগামী নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সবার সহযোগিতা চাই।’

Manual6 Ad Code

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়েছেন। এ জন্য আমার ও ঢাকা উত্তর সিটির জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই। বাসস

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code