ঢাকায় পা রাখলেন এরভিন-উইলিয়ামসরা

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:

Manual6 Ad Code

বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলতে ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার বিকেলে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে সফরকারীরা। জানা গেছে, রাতে ঢাকায় থেকে আগামীকাল আবার সিলেটে যাবে ক্রেইগ এরভিনের দল। সিলেটে পরশু থেকে প্রথম টেস্টের প্রস্তুতি শুরু করবেন তাঁরা।

Manual3 Ad Code

আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৮ এপ্রিল থেকে মাঠে গড়াবে।

Manual4 Ad Code

অভিজ্ঞ-তারুণ্যের মিশেলে বেশ ভারসাম্যপূর্ণ দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে জিম্বাবুয়ে। এরভিন ছাড়াও দলে রয়েছেন শন উইলিয়ামস, ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজার মতো অভিজ্ঞ ক্রিকেটার। সঙ্গে ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারানের মতো দারুণ ব্যাটাররা রয়েছেন জিম্বাবুয়ে দলে। বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর মতো দল নিয়েই এসেছে তারা।

বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের দল: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাদাফজোয়া টিসিগা ও নিকোলাস ওয়েলচ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code