তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন,দুঃসময়ে দলের হাল ধরেছিলেন জিল্লুর রহমান

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী আয়োজিত এক সভার প্রথম দিনে শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে জিল্লুর রহমান পরিষদ।

Manual6 Ad Code

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিদেশি নেতারা যখন বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ, তখন এ হামলা চালানো হয়েছে। বিদেশি অতিথিরা আসছেন, স্থিতিশীল দেশের ওপর কালিমা লেপনের জন্য হামলা চালানো হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তড়িঘড়ি করে একটি বিবৃতি দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘নিজেরাই ঘটনা ঘটিয়ে বিবৃতি দিচ্ছেন। তদন্তেই বেরিয়ে আসবে কারা উসকানি দিয়েছে।’

Manual5 Ad Code

জিল্লুর রহমান পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুদ্দিন পাঠানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা এম এ করিম। বক্তব্য দেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার, সাবেক ছাত্রনেতা বলরাম পোদ্দার, জিল্লুর রহমান পরিষদের সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান খোকা।

Manual2 Ad Code

অন্য বক্তারা বলেন, জিল্লুর রহমান ছিলেন নির্লোভ মানুষ। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষা সৈনিক ছিলেন। দেশ ও দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code