তহবিলের মেয়াদ বাড়লো ৫ বছর

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ২০১৩ সালে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য গঠিত ৯০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের মেয়াদ ৫ বছর বাড়িয়ে ২০২৭ সাল পর্যন্ত করা হয়েছে। এছাড়া পুনঃঅর্থায়ন এই তহবিলের আকারও বাড়ানো হয়েছে। সোমবার (২৩ মে) এই সিদ্ধান্ত জানিয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়েছে, ৯০০ কোটি টাকা দিয়ে সৃষ্ট ‘পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল’ এর আদায়কৃত ১৫৩ কোটি টাকা আবর্তনশীল ভিত্তিতে পুনর্বিনিয়োগযোগ্য তহবিলের সঙ্গে যুক্তকরণ ও তহবিলের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত নির্ধারণ করা হলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code